জাতীয়

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ, বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৪ জুলাই ২০২৬, ১৪:৩৯
PostImage

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে।


রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেছে দলটি।

শনিবার (৪ জুলাই) বিকেলে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। হামলার পর সেখানে জামায়াতের নেতাকর্মীরা জড়ো হয়ে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করেন। জামায়াতের ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গুলিস্তান এলাকায় বিএনপির কিছু কর্মী চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, সম্প্রতি একটি মার্কেট দখলের উদ্দেশ্যে তালাবদ্ধ করার চেষ্টা হলে স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধে জামায়াতের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়ান।


তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে শনিবার ফুলবাড়িয়ায় জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে স্থানীয় ব্যবসায়ীরা অংশ নিলে বিএনপির কর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানা গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

আরও পড়ুন