জাতীয়

ঢাকার বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ, ইউনিটপ্রতি দাম ২৫ টাকা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৬, ০৫:৪৪
PostImage

আমিনবাজার প্রকল্প থেকে প্রায় ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।


রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে একটি চীনা কোম্পানি। প্রকল্পটি আগামী দেড় বছরের মধ্যে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ২৫ টাকা দরে কিনবে।


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আমিনবাজার প্রকল্প থেকে প্রায় ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ প্রকল্পের আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি আগামী ২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি চালু হলে বর্জ্য থেকে এর ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় ন গ্রিডে সরবরাহ করা হবে। এ প্রকল্পের - আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি আগামী ২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্পটির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চুক্তি হয়েছে। চূড়ান্ত অর্থায়ন চুক্তি হবে বিনিয়োগকারী ব্যাংক, কোম্পানি ও বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষের মধ্যে।


২৫ টাকা দরে প্রতি ইউনিট বিদ্যুৎ কেনার খরচ একটু বেশি মনে হলেও প্রকৃতপক্ষে এটি আমাদের জন্য লাভজনকই হবে মন্তব্য করে মীর শাহে আলম বলেন, আমরা তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনব এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি। কিন্তু আমাদের লাভটা হচ্ছে। অন্য জায়গায়। আমাদের ময়লা-আবর্জনাগুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে যে ময়লা-আবর্জনা ওয়েস্ট থাকছে, সেখান থেকে জৈবসার হচ্ছে।


চীনা কোম্পানি ল্যান্ডফিল ব্যবহার করবে জানিয়ে তিনি বলেন, এজন্য তারা সিটি করপোরেশনকে মাসিক একটা ভাড়া দেবে এবং এ জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দুমাত্র ইনভেস্ট করতে হচ্ছে না। ময়লা-আবর্জনা আমাদের এ জাতির জন্য, ঢাকা শহরের জন্য একটা বড় বোঝা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখান থেকে যদি তারা বিদ্যুৎ উৎপাদন করে আমাদের কাছে বিক্রি করে, এ দামটা বেশি মনে হলেও পরিবেশের দিক বিবেচনা করলে আমাদের ওই খরচটা অন্যভাবে চলে আসবে।


চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল এবং মোংলা বন্দর উন্নয়নেও চীনের আগ্রহ রয়েছে জানিয়ে শাহে আলম বলেন, মোংলা বন্দর উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মতো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা থেকেও বিদ্যুৎ উৎপাদনের জন্য চীনা কোম্পানিকে অনুরোধ জানানো হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'পাওয়ার চায়না নামে একটি কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা বললাম, কোম্পানিটিকে আপনারা একটু অনুরোধ করেন, যাতে দ্রুত তারা আমাদের দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিল্ডে যে ওয়েস্ট আছে, এ ওয়েস্ট থেকে বিদ্যুৎ উৎপাদন করে আমাদের জাতীয় গ্রিডে দিতে পারে।

এখান থেকেও প্রতিদিন ৪০-৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে জানান তিনি।