জাতীয়

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২৬, ১২:২৫
PostImage

নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বিশ্বনেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শনিবার (৩ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ থেকে ওই নৈশভোজের ছবি প্রকাশ করা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং ছবিটি গণমাধ্যমে পাঠায়।


প্রকাশিত ছবিতে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পকে মাঝে রেখে তাঁর দুই পাশে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিশ্বনেতাদের স্বাগত জানান।