যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম এক ধাক্কায় প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের প্রতি লিটারের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বেড়ে ৮৪ টাকা ৬২ পয়সা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে অটোগ্যাস ও এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নির্ধারিত নতুন মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অটোগ্যাসের নতুন দাম বহাল থাকবে। ফলে অটোগ্যাস ব্যবহারকারী যানবাহনের জ্বালানি ব্যয় আগের তুলনায় বাড়বে।
এর আগে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও বাড়ানো হয়। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে