দেশের সব ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সতর্ক থাকতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) জারি করা এক সার্কুলারে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের বিষয়ে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান নির্দেশনাগুলো সার্কুলার অনুযায়ী ব্যাংকগুলোকে—লাইট, ফ্যান, এসি ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র শুধু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে হবে
দিনের আলো বেশি ব্যবহার করার ব্যবস্থা নিতে হবে, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না, অফিসিয়াল গাড়ি ব্যবহার সীমিত রাখতে হবে
ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণ কমাতে হবে।
কর্মকর্তাদের গণপরিবহন বা কার-শেয়ারিং ব্যবহারে উৎসাহিত করতে হবে
এছাড়া—জেনারেটরের জ্বালানি ব্যবহারে সীমাবদ্ধতা, অপ্রয়োজনীয় সাজসজ্জা
ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের ব্যবহার নিয়ন্ত্রণ এসব বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন এই সিদ্ধান্ত
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়ায় আর্থিক খাতে বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া ২০২২ সালের ৭ সেপ্টেম্বর জারি করা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের আগের নির্দেশনাও কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। 🔋
এমআর//