অর্থনীতি

১১ দিনে দেশে এলো ১৯২ কোটি ডলার রেমিট্যান্স

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৬, ১৭:০৩
PostImage

চলতি বছরের মার্চের প্রথম ১১ দিনে দেশে ১৯২ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে।


চলতি বছরের মার্চের প্রথম ১১ দিনে দেশে ১৯২ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৪২৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।


বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, শুধু বুধবারই দেশে এসেছে প্রায় ২ হাজার ২৩২ কোটি ৬০ লাখ টাকা সমপরিমাণ রেমিট্যান্স।


রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি

গত বছরের মার্চ মাসের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ডলার। সেই হিসাবে চলতি বছরে একই সময়ে প্রবাসী আয় ৪৪.৩০ শতাংশ বেড়েছে।


অর্থবছরের হিসাব

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১১ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে প্রায় ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ ডলার।


অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ১ হাজার ৯৮২ কোটি ডলার।

অর্থাৎ এ সময় প্রবাসী আয় ২২.৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।