জাতীয়

ঈদে পুলিশ সার্জেন্টকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী, ভাইরাল ভিডিও

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ ২০২৬, ১৬:৫৬
PostImage

পবিত্র ঈদুল ফিতর-এর দিনে এক পুলিশ সার্জেন্টকে জড়িয়ে ধরার মানবিক দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


পবিত্র ঈদুল ফিতর-এর দিনে এক পুলিশ সার্জেন্টকে জড়িয়ে ধরার মানবিক দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাস্তায় দায়িত্বরত এক পুলিশ সার্জেন্ট প্রধানমন্ত্রীকে দেখে দ্রুত এগিয়ে এসে স্যালুট ও করমর্দন করতে চান। এসময় প্রধানমন্ত্রী তাকে কাছে টেনে নিয়ে হাসিমুখে বুকে জড়িয়ে ধরেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর এমন আন্তরিক আচরণে উপস্থিত সবার মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিশেষ করে ওই পুলিশ সদস্যের প্রতি প্রধানমন্ত্রীর সাদামাটা ও মানবিক ব্যবহার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ক্যাপশনে তিনি লেখেন, “এই দৃশ্য ঈদের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। যেমন রাষ্ট্র চাই, ঠিক সেই পথে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো মানুষ ভিডিওটি শেয়ার করে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন। অনেকেই প্রধানমন্ত্রীর এমন সহজ-সরল ও মানবিক আচরণকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।


এমআর//