জাতীয়

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬, ১৩:১৫
PostImage

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হামে আক্রান্তদের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হামে আক্রান্তদের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২ জনের মৃত্যু এবং হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা গেছেন।


একই সময়ে সারাদেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১,৪৬২ জন। তাদের মধ্যে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,২৮২ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮০ জন।

মোট শনাক্তের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮,৫৩৪ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১,০৯৯ জন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫,৯৪০ জন এবং সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৬,০১৬ জন।


ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে দুইজনের। ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২০ জন এবং সন্দেহজনক হামে ১১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। তাই জনসচেতনতা, দ্রুত চিকিৎসা ও হাইজিন রক্ষা গুরুত্বপূর্ণ বলে তারা সতর্ক করেছেন।