জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কুলির মৃত্যু

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৫ মে ২০২৬, ১৭:২৮
PostImage

ব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মিজান মিয়া ওরফে কিয়াব আলী (৬৩) নামে এক রেলস্টেশন কলির মৃত্যু হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মিজান মিয়া ওরফে কিয়াব আলী (৬৩) নামে এক রেলস্টেশন কলির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের পুনিয়াউট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত মিজান মিয়া পুনিয়াউট উত্তর পাড়ার বাসিন্দা এবং তিনি মৃত আলাল উদ্দিনের ছেলে।


রেলওয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে মিজান মিয়া রেলক্রসিং পার হওয়ার সময় অসাবধানতাবশত ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। তিনি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বেসরকারিভাবে কলি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় কলি হিসেবে কাজ করতেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।