জাতীয়

কয়েক ঘণ্টার ব্যবধানে বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৪ মে ২০২৬, ১৪:২৪
PostImage

কয়েক ঘণ্টার ব্যবধানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।


কয়েক ঘণ্টার ব্যবধানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, একই দিনে জারি করা ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮৯.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮৯.২২-২০৭ নম্বর স্মারকের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে আদেশ জারি করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে।


এর আগে বৃহস্পতিবার অধ্যাপক ড. আনিসুর রহমানকে বিশ্ববিদ্যালয়টির সপ্তম উপাচার্য হিসেবে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মার্কেটিং বিভাগের অধ্যাপক। নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছিল, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে কয়েক ঘণ্টার ব্যবধানে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই নিয়োগ আদেশ বাতিল করা হয়।

আরও পড়ুন