জাতীয়

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৬, ১৬:০৭
PostImage

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায়


দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ জুন) সন্ধ্যা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।


বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, দেশের অন্যান্য জেলাগুলোতেও প্রয়োজন হলে দ্রুত মোতায়েনের জন্য বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।


বিজিবি জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটি সর্বদা প্রস্তুত রয়েছে।