অর্থনীতি

জুলাই মাসের এলপিজির নতুন দাম বৃহস্পতিবার ঘোষণা করবে বিইআরসি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২৬, ১২:১৪
PostImage

ভোক্তাপর্যায়ে জুলাই মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন দাম আগামীকাল


ভোক্তাপর্যায়ে জুলাই মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত জুলাই মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে।


এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনে বিইআরসির কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হবে।

কমিশন জানিয়েছে, নতুন মূল্যসংক্রান্ত আদেশ তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করে। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়।