জাতীয়

পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র; ডিএমপির অধীনে পৃথক বিভাগ গঠনের পরিকল্পনা: আইজিপি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২৬, ১২:৩২
PostImage

পৃথক পুলিশ বিভাগ গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।


পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা জোরদারে চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র এবং পৃথক পুলিশ বিভাগ গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।বুধবার সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। আইজিপি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় পূর্বাচলে চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইন্স, তিনটি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে।


তিনি বলেন, এ প্রকল্পের জন্য পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন সম্পন্ন হয়েছে।

মো. আলী হোসেন ফকির আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক পুলিশ বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪টি জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে নবনির্মিত বরকাউ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন আইজিপি।

আরও পড়ুন