সারাদেশ

মাদক ব্যবসায়ী যদি আমার ভাইও হয়,তাকে কোন ছাড় নয়: দিপু ভূইয়া

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪০
PostImage

উপজেলায় বর্তমানে প্রধান সমস্যা মাদক। মাদক ব্যবসায়ী যদি আমার ভাইও হয় তাকে ছাড় নয়। মাদক নির্মুলে পুলিশকে সর্বাত্বক ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন তিনি।


নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সাথে উপজেলার সকল কর্মকর্তাদের মত বিনিময় ও সংবর্ধনাসভা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

সভায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নব নির্বাচিত সংদস্যের কাছে বিভিন্ন সমস্যা ও দাবী তুলো ধরেন।

এসময় মুস্তাফিজুর রহমান ভূইযা দিপু তার বক্তব্যে  বলেন, আপনাদের ভালবাসা ও সহযোগীতায় জনগনের  ভোটে আজ আমি সংসদ সদস্য হয়েছি। জনগন আমাকে ভোট দিয়েছে তাদের সেবার করার জন্য। এলাকার উন্নয়ন করার জন্য।

এজন্য আপনাদের সহযোগীতা আমার একান্ত কাম্য। যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করে মৃত্যু বরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। 

উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে যা করার দরকার সে ব্যবস্থা করবো। 

বিগত সময়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে করে বলেন,  আপনাদের কোন সমস্যা থাকলে আমাকে জানাবেন। 

উপজেলায় বর্তমানে প্রধান সমস্যা মাদক। মাদক ব্যবসায়ী যদি আমার ভাইও হয় তাকে ছাড় নয়। মাদক নির্মুলে পুলিশকে সর্বাত্বক ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন তিনি।

বিগত ১৭ বছর সরকারী প্রায় সব খাল দখল হযে গেছে। সেই খালগুলো অতিদ্রুত পুনরুদ্ধার করা হবে।

সেই বিষয়টি দেখবো। আমি চাই আপনাদের সাথে নিয়ে রূপগঞ্জে উন্নয়নমূলক কাজগুলো করি। এজন্য সবাই আমাকে সহায়তা করবেন।


এমআর/