সারাদেশ

রূপগঞ্জে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ, ফরটিস গ্রুপের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক জমি দখল ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে


নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক জমি দখল ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী কৃষকরা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাগবের এলাকায় কোম্পানিটির সামনে এ কর্মসূচি পালন করেন দক্ষিণবাগ, কেয়ারিয়া, টিনর ও বাঘবের এলাকার কৃষকরা।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী কৃষক মনসুর আলী, মনির হোসেন, ওহাব মিয়া, জুয়েল মিয়া ও স্বপন মিয়াসহ অনেকে।

এ সময় কৃষকরা অভিযোগ করে বলেন, ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির মালিকপক্ষ প্রভাব খাটিয়ে তাদের কাছ থেকে জমি ক্রয় না করেই জোরপূর্বক বালু ভরাট করে জমি দখলে নিয়েছে। অনেকের জমি জাল দলিলের মাধ্যমে দখল করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, জমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করায় নিজেদের জমিতে প্রবেশ করতে পারছেন না। এ ছাড়া অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। নিজেদের জমিতে যেতে চাইলে নানা ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

বিক্ষুব্ধ কৃষকরা এ সময় পাঁচ দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে—অবৈধভাবে জমি দখল বন্ধ করা, জাল দলিল তৈরির অভিযোগ তদন্ত করা, অসহায় মানুষের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের আইনের আওতায় আনা।

পরে বিক্ষুব্ধ কৃষকরা জলসিঁড়ি ১০০ ফুট সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

আরও পড়ুন