আন্তর্জাতিক

আবারো আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৩
PostImage

সীমান্তে হামলার জবাবে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথা জানিয়েছেন বিবিসি।


সীমান্তে হামলার জবাবে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথা জানিয়েছেন বিবিসি।

শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে (বৃহস্পতিবার দিবাগত রাত) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ।”


একই দিনে সকালে এক্সে দেওয়া আরেক পোস্টে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, “আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক ও চূড়ান্ত।”


উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের সীমান্তবর্তী সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে আফগানিস্তানের বিরুদ্ধে। আফগান কর্মকর্তারা দাবি করেছেন, ওই হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

এর জবাবে পাকিস্তান ‘অপারেশন গজব-লিল হক’ নামে সামরিক অভিযান শুরু করেছে। শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিট থেকে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) আফগানিস্তানে অভিযান শুরু করেছে।

তার দাবি অনুযায়ী, অভিযানে রাজধানী কাবুল ছাড়াও পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৩৩ আফগান সেনা নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি আফগান সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদের ডিপো ধ্বংসের কথাও জানানো হয়।

তবে এ বিষয়ে আফগানিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


এমআর/