রাজনীতি

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই ২০২৬, ১৪:২৯
PostImage

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনি প্রক্রিয়ায় দণ্ড কার্যকর করা উচিত।


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনি প্রক্রিয়ায় দণ্ড কার্যকর করা উচিত। তিনি দাবি করেন, শেখ হাসিনার জন্য ‘ফাঁসির দড়ি অপেক্ষা করছে’।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি একটি সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা উঠে এসেছে। তিনি বলেন, “আমরা চাই তিনি দেশে ফিরুন, যাতে আদালতের দেওয়া রায় কার্যকর করা যায়। সরকারকে যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক রায় বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন কি না কিংবা কোন প্রক্রিয়ায় তাকে আনা হবে—এসব সিদ্ধান্ত বাংলাদেশ সরকারকেই নিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগও সরকারের পক্ষ থেকেই করা উচিত বলে মন্তব্য করেন তিনি।


নাহিদ ইসলামের ভাষ্য, শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে যেকোনো সিদ্ধান্ত মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরির কোনো চেষ্টা হলে এবং সরকার তা প্রশ্রয় দিলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে সরকারই পড়বে।