রাজনীতি

জাতীয় ঐক্য গড়তে বিএনপিকে আগে ভুল স্বীকার করে মুচলেকা দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৬, ১৪:২১
PostImage

নিজেদের ভুল স্বীকার করে ‘মুচলেকা’ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক


জাতীয় ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে নিজেদের ভুল স্বীকার করে ‘মুচলেকা’ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামের নিউমার্কেটে এনসিপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার অর্থ এই নয় যে, গত আট মাসে বিএনপির কর্মকাণ্ড নিয়ে ওঠা অভিযোগগুলো ভুলে গিয়ে সামনে এগিয়ে যাবে এনসিপি।

তিনি বলেন, বাংলাদেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে প্রথমে নিজেদের ভুল স্বীকার করে মুচলেকা দিতে হবে। গণরায় বাস্তবায়নের অঙ্গীকারও করতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার অর্থ এই নয় যে, বিএনপির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়া হবে।

গত আট মাসে ব্যবসায়ীদের চাঁদাবাজির শিকার হওয়া, আহত ও নিহত হওয়ার ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনার বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এর আগে সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড় থেকে এনসিপির বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করে দলটি।

আরও পড়ুন