সারাদেশ

রূপগঞ্জে বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬, ০৬:৫৫
PostImage

রূপগঞ্জ থানা আঞ্চলিক কমিটির নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের রূপগঞ্জ থানা আঞ্চলিক কমিটির নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কাঞ্চন পৌর বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রোটারিয়ান নাজির আহমেদ নাজির। বিশেষ বক্তা ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সেলিম আহমেদ, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মফিকুল ইসলাম খান এবং বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের রূপগঞ্জ থানা আঞ্চলিক কমিটির সভাপতি কামরুল ইসলাম কামাল। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া বাবলা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম ইমন, বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহিদ হাসান রুবেল, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ক্যাপ্টেন আনিছুর রহমান মাস্টার, কাঞ্চন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হামিদুল হক খান, রূপগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মো. কবিরুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি মো. গাফ্ফার মিয়া।

বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা পালন এবং সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠির আয়োজন করে বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশন, রূপগঞ্জ থানা আঞ্চলিক কমিটি।