স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
তিনি আরও বলেন, "বউ পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না।" সীমান্তে অবৈধ 'পুশ-ইন' প্রতিহত করতে বিজিবি কার্যকর ভূমিকা পালন করেছে বলেও তিনি উল্লেখ করেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের পক্ষ থেকে মামলা করা হলে তাদের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনি মন্তব্য করেন, কোনো গণমাধ্যমকে স্বৈরাচারী আচরণ করতে দেওয়া হবে না।