সারাদেশ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, নারী দগ্ধ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬, ১৬:২৬
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সবুজ মিয়া নামে এক সবজি ব্যবসায়ীর বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে সবুজ মিয়া নামে এক সবজি ব্যবসায়ীর বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এতে নিপা আক্তার নামে এক নারী দগ্ধ হয়েছেন। তাঁকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।


স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ নবগ্রাম এলাকায় ব্যবসায়ী সবুজ মিয়ার বাড়িতে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়তে শুরু করে। এ সময় নিপা আক্তার নামে এক নারী দগ্ধ হন। আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। পাশাপাশি নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে রাত ৮টার দিকে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।


অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক সবুজ মিয়া। কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হন।