জাতীয়

২৬ কার্যদিবস শেষে শেষ হলো জাতীয় সংসদের বাজেট অধিবেশন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬, ১৮:৪৩
PostImage

<p><span style="font-size:15px" ;="">ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ২৬ কার্যদিবস শেষে সমাপ্ত হয়েছে।</span><span style="font-size: 13.4px;" ;="">&nbsp;</span><span sty


ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন ২৬ কার্যদিবস শেষে সমাপ্ত হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধিবেশন সমাপ্তি সংক্রান্ত ঘোষণা পাঠের মাধ্যমে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।


সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশনে মোট ২৬টি কার্যদিবস অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে ১৪ কার্যদিবস। মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিটব্যাপী এ আলোচনায় অংশ নেন ৩১৬ জন সংসদ সদস্য।
অধিবেশন চলাকালে মোট ১০টি সরকারি বিল পাস হয়েছে। পাশাপাশি সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে এবং কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।
সংসদের কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী অধিবেশন চলাকালে ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচনা করা হয়েছে।


এ ছাড়া কার্যপ্রণালী-বিধির ১৩১ বিধি অনুযায়ী চারটি সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনা শেষে তা নিষ্পত্তি করা হয়েছে।
প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। অন্যদিকে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে জমা পড়া ৫ হাজার ৩১টি প্রশ্নের মধ্যে ৩ হাজার ৪৭৪টির উত্তর দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

আরও পড়ুন