জাতীয়

জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সেনাবাহিনীর কাছে হস্তান্তর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬, ১৭:১৪
PostImage

জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর সেনাবাহিনীর কাছে হস্তান্তর


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 


বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে মেজর (অব.) মোজাফফর হোসেন দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বিশ্বস্ত গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ডিবি।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে বুধবার (১৫ জুলাই) রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



ডিবি জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি আর্মড ফোর্সেস ডিভিশনকে জানানো হয়।
পরে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসে মিলিটারি পুলিশের একটি দলের কাছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মেজর (অব.) মোজাফফর হোসেনকে হস্তান্তর করা হয়।