জাতীয়

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, উঠলেন গুলশানের নিজ বাসভবনে

detaillogo
ডেস্ক নিউজ
২৬ জুলাই ২০২৬, ১৪:১৬
PostImage

বঙ্গভবন থেকে গুলশানের উদ্দেশে রওনা দেন তিনি।


রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে তিনি রাজধানীর গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত নিজ বাসভবন গ্রিন ভিলায় পৌঁছান।


এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বঙ্গভবন থেকে গুলশানের উদ্দেশে রওনা দেন তিনি। গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেও তিনি প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। রোববার বঙ্গভবন ত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার সরকারি দায়িত্ব ও আবাসিক অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত ও দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।