আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ২৮৯, নিখোঁজ ৮২৬

detaillogo
ডেস্ক নিউজ
২৭ আগস্ট ২০২৬, ১৫:০৩
PostImage

পার্শ্ববর্তী কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ২৮৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।


নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ২৮৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৮২৬ জন। দেশটির পুলিশ ও জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।


নেপালের পুলিশ মুখপাত্র আবি নারায়ণ কাফলের তথ্য অনুযায়ী, চিতাওয়ানে ১০৯টি, পূর্ব নাওয়ালপারাসিতে ৬২, দাধিংয়ে ২৭, গোর্খায় ২০, রসুয়ায় ১৭, পশ্চিম নাওয়ালপারাসিতে ১৫, নুয়াকোটে ১২ এবং তানাতুনে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে স্থানীয় বাসিন্দার পাশাপাশি নিরাপত্তাবাহিনীর সদস্য ও দেশি-বিদেশি পর্যটকরাও রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে সেনাবাহিনীর ৪৪ সদস্য, পুলিশের ২৮ সদস্য এবং সশস্ত্র বাহিনীর আরও ১৩ জন রয়েছেন।


নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হিসাবে ৮২৬ জন নিখোঁজ আছেন। যারমধ্যে স্থানীয় বাসিন্দা, নিরাপত্তাবাহিনীর সদস্য এবং দেশি-বিদেশি পর্যটক রয়েছেন। সংস্থাটি আরও বিস্তারিত জানিয়ে বলেছে, নিখোঁজদের মধ্যে সেনাবাহিনীর ৪৪ সদস্য, ২৮ পুলিশ সদস্য এবং সশস্ত্র বাহিনীর আরও ১৩ জন আছেন।


অরপরদিকে বাকি ৬৪৪ জন পর্যটকের মধ্যে ৫১৭ জনই বিদেশি এবং ১২৭ জন নেপালি। উল্লেখ্য, বুধবার (২৬ আগস্ট) সকালে হঠাৎ করে রাসুয়ার দিকে ধেয়ে আসে আকস্মিক বন্যা। এ সময় সেখানে ত্রিশূলি এবং নারায়নি নদীর পানি বেড়ে যায়। আর ভোটকোশি নদীর পানি ফুলেফেঁপে ওঠে।

নেপালের পাশাপাশি চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অন্তত ৩০০ জন মানুষ নিখোঁজ আছেন। গতকাল চীন তিব্বতে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছিল।