জাতীয়

হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা চীনের

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৬, ১৩:৩০
PostImage

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি-তে নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন।


মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি-তে নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে দেশটি।

বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় এক-চতুর্থাংশ এই প্রণালির মধ্য দিয়ে যায়। এছাড়া বিপুল পরিমাণ পণ্যবাহী জাহাজও এ পথ ব্যবহার করে থাকে। ফলে প্রণালিটির স্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) প্রণালিটি বন্ধ ঘোষণা করলে কয়েকটি আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা এ নৌপথে চলাচল স্থগিত করে।

মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন,

“চীন সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে, উত্তেজনা আরও বৃদ্ধি এড়াতে, হরমুজ প্রণালির নৌপথের নিরাপত্তা বজায় রাখতে এবং বৈশ্বিক অর্থনীতিতে আরও বড় প্রভাব পড়া প্রতিরোধ করতে আহ্বান জানাচ্ছে।”

তিনি আরও বলেন,“জ্বালানি নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন তার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”


এমআর/


চীন ইরানি তেলের অন্যতম প্রধান ক্রেতা। দেশটির আমদানি করা তেলের বড় অংশই হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। ফলে প্রণালিতে যেকোনো অস্থিতিশীলতা চীনের জ্বালানি সরবরাহে সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।