আন্তর্জাতিক

পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে জামায়াতের লংমার্চ স্থগিতের অনুরোধ শাহবাজের

detaillogo
ডেস্ক নিউজ
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৯
PostImage

জামায়াতে ইসলামীর ইসলামাবাদ অভিমুখী লংমার্চ আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।


পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত লেভি প্রত্যাহারের দাবিতে বিরোধী দল জামায়াতে ইসলামীর ইসলামাবাদ অভিমুখী লংমার্চ আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশে ফিরে এ বিষয়ে জামায়াত নেতৃত্বের সঙ্গে কার্যকর ও অর্থবহ আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি।


জামায়াতে ইসলামীর ট্রেন মার্চ মূলতানে পৌঁছানোর পর দলটির আমির হাফিজ নাঈমুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জামায়াতের এক মুখপাত্র এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বাইরে থাকায় তাঁর সফর শেষ করে পাকিস্তানে ফেরা পর্যন্ত মার্চ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশে ফিরেই পেট্রোলিয়াম লেভির বিষয়ে জামায়াত নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার আশ্বাস দিয়েছেন তিনি।


ফোনালাপে জামায়াত আমির হাফিজ নাঈমুর রহমান প্রধানমন্ত্রীকে জানান, তাদের উদ্দেশ্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো কিংবা সরকারের সঙ্গে সংঘাতে জড়ানো নয়। তিনি বলেন, সাধারণ মানুষের চরম দুর্ভোগ ও ক্ষোভের কথা সরকারের কাছে পৌঁছে দিতেই তারা রাজপথে নেমেছেন। জনগণের এই গণতান্ত্রিক প্রতিবাদকে সরকারের সম্মান জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।


লংমার্চ স্থগিতের বিষয়ে সরকারের প্রস্তাব দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ মজলিসে শূরার সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করা হবে বলে জানান জামায়াত আমির। তবে মার্চ স্থগিত করা হলেও আন্দোলন থেকে সরে আসবেন না বলেও তিনি জানান।

সোমবার গভীর রাতে হাফিজ নাঈমুর রহমানের নেতৃত্বে জামায়াতের ট্রেন মার্চ মূলতানে পৌঁছায়। নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর ট্রেনটি সেখানে পৌঁছালেও বিপুলসংখ্যক কর্মী-সমর্থক স্টেশনে উপস্থিত হয়ে মিছিলকে স্বাগত জানান।


সেখানে জনসভার উদ্দেশে হাফিজ নাঈমুর রহমান বলেন, যারা আন্দোলন বানচালের ষড়যন্ত্র করেছিলেন, মূলতানের এই বিশাল জনস্রোত দেখে তাদের শিক্ষা নেওয়া উচিত। বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার মতো দুর্গম এলাকাতেও মানুষ রাস্তায় নেমেছে বলে দাবি করেন তিনি। দক্ষিণ পাঞ্জাব পেরিয়ে এই মার্চ এখন সেন্ট্রাল পাঞ্জাবে প্রবেশ করছে বলেও জানান জামায়াত আমির।


সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, রাস্তায় কনটেইনার বা ব্যারিকেড দিয়ে এই মার্চ থামানো যাবে না। পেট্রোলিয়াম পণ্যের ওপর আরোপিত ‘জোরজুলুমের ট্যাক্স’ প্রত্যাহার করে জনগণকে দ্রুত স্বস্তি দেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াত আমির আরও বলেন, বর্তমান রাজনৈতিক দলগুলো সাধারণ দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির দুর্ভোগ যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হচ্ছে। গমের আটা থেকে শুরু করে চিনি পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মানুষ দিশেহারা বলেও মন্তব্য করেন তিনি।


সরকারের নীতি এবং বিভিন্ন ‘মাফিয়া চক্রের’ প্রভাবের সমালোচনা করে হাফিজ নাঈমুর রহমান বলেন, চিনি ও আটার মাফিয়ারা রাজনৈতিক দলগুলোর ভেতরেই ঘাঁটি গেড়ে বসেছে। এর আগে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর (আইপিপি) সঙ্গে করা ‘শোষণমূলক’ চুক্তির বিরুদ্ধেও জামায়াতে ইসলামী রাজপথে অবস্থান নিয়েছিল বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, পেট্রোলিয়াম লেভি বাতিলের দাবিতে গত রোববার করাচি থেকে জামায়াতে ইসলামী এই লংমার্চ শুরু করে। ট্রেন ও সড়কপথে বিভিন্ন শহর ঘুরে মূলতানে পৌঁছানোর পর লাহোর হয়ে রাজধানী ইসলামাবাদের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দলট