সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ২০ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ বছরের ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাধীনতা, গণতন্ত্র রক্ষা এবং নারী শিক্ষাসহ দেশ গঠনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ খালেদা জিয়াকে মরণোত্তর এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ২০২৬ সালের পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করার তথ্য নিশ্চিত করেছেন।
পুরস্কার পাচ্ছেন যারা
চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ জন ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান এই গৌরবময় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন:
ব্যক্তি পর্যায়ে মনোনীতরা:
স্বাধীনতা ও গণতন্ত্র: বেগম খালেদা জিয়া (মরণোত্তর)।
মুক্তিযুদ্ধ: মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর)।
বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক ড. জহুরুল করিম।
সাহিত্য: ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)।
সংস্কৃতি: এ কে এম হানিফ (হানিফ সংকেত) ও বশির আহমেদ (মরণোত্তর)।
ক্রীড়া: জোবেরা রহমান লিনু।
সমাজসেবা/জনসেবা: ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক ও মাহেরীন চৌধুরী (মরণোত্তর)।
জনপ্রশাসন: কাজী ফজলুর রহমান (মরণোত্তর)।
গবেষণা ও প্রশিক্ষণ: মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
পরিবেশ সংরক্ষণ: আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।
প্রতিষ্ঠান পর্যায়ে মনোনীত:
১. মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ।
২. চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
৩. পল্লী উন্নয়নে পিকেএসএফ।
৪. সমাজসেবায় এস ও এস চিলড্রেন্স ভিলেজ ও গণস্বাস্থ্য।
এমআর/