জাতীয়

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত তারেক রহমান-এর

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৫ মার্চ ২০২৬, ১৪:৩৭
PostImage

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি জানিয়েছেন তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, প্রধানমন্ত্রী কেবল দুটি সীমিত পরিসরের ইফতার মাহফিলে অংশ নেবেন—

৬ মার্চ: কূটনীতিকদের সম্মানে

৭ মার্চ: এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে

দুটি অনুষ্ঠানই অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে।

বাতিল করা হয়েছে আরও দুটি আয়োজন

এর আগে—

৮ মার্চ রাজনীতিবিদদের সম্মানে

১০ মার্চ গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানে

ইফতার মাহফিলের সময়সূচি নির্ধারিত ছিল। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় এ দুটি আয়োজন বাতিল করা হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেসসচিব।


প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইফতার আয়োজনের প্রচলন থাকলেও, এবার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে পরিবারের সঙ্গেই ইফতার করছেন বলে জানা গেছে।

এমআর/