আন্তর্জাতিক

হুথি হামলার পর রিয়াদ বিমানবন্দরের ৬০ শতাংশ ফ্লাইট বাতিল

detaillogo
ডেস্ক নিউজ
১২ অক্টোবর ২০২৬, ১৭:৪৫
PostImage

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ৬০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।


সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ৬০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে শনিবার ও রোববার পরপর দুই দিন হুথি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কিরিয়ামের তথ্য পর্যালোচনা করে এ খবর জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। কিরিয়ামের তথ্য অনুযায়ী, রোববারের হামলার পর ওই দিন নির্ধারিত ফ্লাইটের ৯৯ দশমিক ৭ শতাংশ বাতিল করেছিল কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।


এরই ধারাবাহিকতায় সোমবারও বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, শনিবার কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বাহিনীর হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। রোববারের হামলায় নিহত হন একজন এবং আহত হন আরও ১১ জন।


এদিকে, রোববার সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালায় হুথি বাহিনী। তবে ওই হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

হুথি বাহিনী এসব হামলার দায় স্বীকার করেছে। রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রিয়াদ ও দাম্মামে হামলার কথা স্বীকার করেন গোষ্ঠীটির শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী।


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সামনের দিনগুলোতে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আরও কঠোর হামলা চালানো হবে। একই সঙ্গে বিমান সংস্থা, বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সূত্র: এএফপি, জিও নিউজ।