ইনকিলাব মঞ্চ–এর মুখপাত্র শরীফ ওসমান (হাদি) হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুইজনকে ভারতে আটক করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, রোববার (৮ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করে। আটক দুজন হলেন—রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং আলমগীর হোসেন (৩৪)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল করিম মাসুদ স্বীকার করেছেন যে তিনি আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী শরীফ ওসমান (হাদি)কে হত্যা করেন এবং পরে সেখান থেকে পালিয়ে যান।
পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর পুনরায় **বাংলাদেশ**ে প্রবেশের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসেন।
এ ঘটনায় ভারতীয় পুলিশ মামলা দায়ের করেছে। রোববার অভিযুক্তদের বিধাননগর আদালত–এ হাজির করা হলে আদালত তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
এমআর/