স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধিকাংশ অধ্যাদেশ বর্তমান সরকার হুবহু পাস করবে। তবে নোট অব ডিসেন্ট দেওয়া দুটি বিষয় বাদে জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে।
বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ রয়েছে। এর মধ্যে অধিকাংশই সংসদে উত্থাপন করে পাস করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো বাদ দিয়ে বাকি অংশ বাস্তবায়ন করা হবে।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন মহলে যে সংশয় তৈরি হয়েছে, তার মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র এই নেতা সরকারের অবস্থান স্পষ্ট করেন।
এমআর//