জাতীয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৬, ১৫:৪৫
PostImage

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ শুক্রবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।


ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ শুক্রবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের সমান সুযোগ নিশ্চিত করতে তারা দলীয় পদ থেকে সরে এসে স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন।

আরও পড়ুন