জাতীয়

দিনাজপুরে শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন তারেক রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৬, ১৬:০১
PostImage

দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান


দিনাজপুর জেলার কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সোমবার (১৬ মার্চ) এ কর্মসূচি উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।


শুক্রবার সকালে বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরে কাহারোল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


দুপুরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা দিনাজপুর জেলা শহরে নির্ধারিত সুধী সমাবেশের সভাস্থলও ঘুরে দেখেন।


পরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।


এমআর/