বলিউড বাদশা শাহরুখ খান এবার ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬’-এ নতুন ভারতীয় হিসেবে স্থান করে নিয়েছেন। বর্তমানে তার নিট সম্পদ ১.৩ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০,৮০০ কোটি রুপি), যা তাকে ভারতের সবচেয়ে ধনী অভিনেতার মর্যাদা দিয়েছে।
শাহরুখ খানের সম্পদ কেবল অভিনয় থেকে আসে না। তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, আইপিএল দলের কলকাতা নাইট রাইডার্স–এর অংশীদারিত্ব, বিভিন্ন ক্রিকেট লিগের ব্যবসা এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট তার আয়ের বড় উৎস। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে তিনি নিজেকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
শাহরুখ এবার টানা তিনটি ব্লকবাস্টার হিটের পর ‘কিং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন। এই সিনেমায় থাকছেন আরও দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও অনিল কাপুর। সিনেমাটি ২০২৬ সালের বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে এবং এতে শাহরুখের মেয়ে সুহানা খান বড় পর্দায় অভিষেক করতে চলেছেন।
এমআর/