জবস

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ২০ পদে সরাসরি নিয়োগ

detaillogo
ডেস্ক নিউজ
১৩ মার্চ ২০২৬, ১৬:১৮
PostImage

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে মোট ২০টি পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে


বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে মোট ২০টি পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৫ এপ্রিল ২০২৬।


প্রধান পদের মধ্যে রয়েছে সহকারী পরিচালক (২টি পদ, গ্রেড-৯), ক্যাটালগার (১টি, গ্রেড-১৩), কম্পিউটার অপারেটর (১টি, গ্রেড-১৩), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (২টি, গ্রেড-১৬), ক্যাফেটেরিয়া হিসাব সহকারী (১টি, গ্রেড-১৬), গাড়িচালক (২টি, গ্রেড-১৬), অফিস সহায়ক (৭টি, গ্রেড-২০), মালি (১টি, গ্রেড-২০), বার্তা বাহক (১টি, গ্রেড-২০) ও গেস্টহাউস অ্যাটেনডেন্ট ও কার্পেন্টার (প্রতি পদ ১টি, গ্রেড-২০)।


যোগ্যতা ও বেতন: শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী মাধ্যমিক থেকে মাস্টার্স পর্যায়ের হতে হবে। বেতন ৮,২৫০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত।


আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা bpatc.teletalk.com.bd

 ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।


আবেদন ফি: ১ নং পদ ২২৩ টাকা, ২–৬ নং পদ ১১২ টাকা, ৭–১১ নং পদ ৫৬ টাকা।


বয়সসীমা: ১৮–৩২ বছর।


আবেদন শুরু: ১২ মার্চ ২০২৬, সকাল ১০টা


আবেদন শেষ: ৫ এপ্রিল ২০২৬, বিকাল ৫টা।


এমআর/