জবস

নগদ-এ চাকরির সুযোগ, সপ্তাহে ২ দিন ছুটি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৬, ১৬:১০
PostImage

মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড তাদের


মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড তাদের ‘বিজনেস সেলস’ বিভাগে ‘কী অ্যাকাউন্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৯ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত।


প্রতিষ্ঠানটিতে এ পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।


আবেদন করতে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংকিং, ইনভেস্টমেন্ট/মার্চেন্ট ব্যাংকিং বা টেলিযোগাযোগ খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর।


নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো স্থানে কাজ করতে হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানটির পক্ষ থেকে টি/এ, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, মোবাইল বিল, বিমা সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস এবং বাৎসরিক ইনক্রিমেন্টসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।


আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।


এমআর//