অর্থনীতি

দেশে স্বর্ণের দাম আরও কমলো

detaillogo
ডেস্ক নিউজ
১৩ মার্চ ২০২৬, ১৬:২১
PostImage

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করেছে।


বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করেছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।


বাজুসের শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে।


নতুন মূল্য অনুযায়ী:


২১ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা


১৮ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা


সনাতন পদ্ধতি প্রতি ভরি: ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা


এর আগে গত ১২ মার্চ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা করা হয়েছিল। চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম ইতিমধ্যেই ৪২ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৬ দফা এবং কমানো হয়েছে ১৬ দফা।


এমআর/