জাতীয়

মানুষের উপকারে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ১৩:৪৯
PostImage

তারেক রহমান বলেছেন, বিএনপি এমন একটি দল, যারা মানুষের উপকারে আসে—এমন কাজ করতে চায়।


তারেক রহমান বলেছেন, বিএনপি এমন একটি দল, যারা মানুষের উপকারে আসে—এমন কাজ করতে চায়। 

সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলা–এর বলরামপুরে সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, “**বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জিয়াউর রহমান–এর দল, খালেদা জিয়া–র দল। আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়। আমরা খাল কাটা ও খনন শুরু করেছি, সারা বাংলাদেশেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”


তিনি বলেন, নির্বাচনের আগে সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছিল এবং দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে ও কৃষির সঙ্গে জড়িত। “আমরা বিশ্বাস করি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এজন্য মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের ব্যবস্থা করা হয়েছে,” যোগ করেন তিনি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।


এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কাহারোল থেকে সারা দেশের ৫৩টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কোদাল দিয়ে মাটি কেটে খাল খননের আনুষ্ঠানিক সূচনা করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।


সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দর–এ পৌঁছে সড়কপথে দিনাজপুরে যান তিনি।

এমআর/