জাতীয়

ঈদের দিনেও বৃষ্টির আভাস, চলবে রবিবার পর্যন্ত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৬, ১৬:৫৭
PostImage

দেশজুড়ে চলমান বৃষ্টি আগামী রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে


দেশজুড়ে চলমান বৃষ্টি আগামী রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এই বৃষ্টি একটানা নয়, বরং বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় হতে পারে।

আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ওই দিন ঢাকা বিভাগসহ দেশের অন্তত পাঁচটি বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকা-তেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মার্চ ও এপ্রিল মাস কালবৈশাখীর মৌসুম হওয়ায় এ সময়ে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা বেশি থাকে। ঈদের দিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে।

তবে তিনি আশ্বস্ত করে বলেন, কোথাও অতিভারী বৃষ্টির আশঙ্কা নেই। এক-দু পশলা বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সব জায়গায় একসঙ্গে বৃষ্টি হবে না; সময়ভেদে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।

এমআর/