রাজনীতি

কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শফিকুর রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২১ মার্চ ২০২৬, ১৬:৫২
PostImage

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজধানীর মিন্টো রোডে


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, জাপান, সৌদি আরব, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি UNDP, UNESCO এবং UNICEF-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি ছিল আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ। এ সময় তিনি বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে অতিথিদের জন্য বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়।


এমআর//