জাতীয়

ঢাকার যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু হচ্ছে

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৬, ১৫:১০
PostImage

ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক ও যুগোপযোগী করতে সরকার একটি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় এ উদ্যোগের সিদ্ধান্ত গৃহীত হয়।


ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক ও যুগোপযোগী করতে সরকার একটি ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় এ উদ্যোগের সিদ্ধান্ত গৃহীত হয়।


প্রধান পরিকল্পনাসমূহ

ট্রাফিক সিগন্যাল অটোমেশন: ঢাকার ১২০টি সিগন্যাল ধাপে ধাপে দেশিয় পদ্ধতিতে অটোমেশন করা হবে।

নতুন সড়ক ও ওভারপাস/আন্ডারপাস: শহরের চারপাশে নতুন বাইপাস এবং শহরের ভিতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ।

বাস টার্মিনাল ও কাউন্টার সংস্কার: শহরের ভেতরের ৫টি আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে শহরের বাইরে স্থানান্তর, সিটি সার্ভিসের জন্য টার্মিনাল চালু। যত্রতত্র বাস কাউন্টার অপসারণ।

রাস্তার দখলমুক্তকরণ: রাস্তার দু’পাশ দখলমুক্ত করা এবং মাঝে বিদ্যুতের খুঁটি সরানো।

রেল ক্রসিং আধুনিকীকরণ: ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি অটো সিগন্যাল লাইটিং সিস্টেম চালু করা হবে।

সিটি বাসে GPS সিস্টেম: সব সিটি বাসকে জিপিএস সিস্টেমের আওতায় আনা হবে।

ফুটওভার ব্রীজে উন্নয়ন: অধিকাংশ ফুটওভার ব্রীজে চলন্ত সিঁড়ি এবং হাসপাতাল এলাকায় দেশি প্রযুক্তিতে তৈরি লিফট স্থাপন।

সময়সীমা ও বাস্তবায়ন


ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক আশা প্রকাশ করেছেন, আগামী ৭ এপ্রিলের মধ্যে অধিকাংশ প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে সমন্বয় করবেন শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি।


বৈঠকে উপস্থিত ছিলেন


সভার অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ ও উত্তরের প্রশাসক, রাজউক চেয়ারম্যান, বিআরটিসি চেয়ারম্যান এবং পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকা শহরের যানজট উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক, নিরাপদ ও স্বচ্ছ হবে।


এমআর//