জাতীয়

দুই দিনের তেল এখন দুই ঘণ্টায় শেষ: জ্বালানি মন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ১৪:০৩
PostImage

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক ব্যবহার ও অপচয় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক ব্যবহার ও অপচয় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আগে যে তেল দুই দিন চলত, এখন তা দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে—এই তেল কোথায় যাচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা ‘তেলেসমাতি’ বরদাস্ত করা হবে না। এ বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারির আহ্বান জানান তিনি।

তিনি আক্ষেপ করে বলেন, পেট্রল পাম্প ও ডিপো পাহারা দেওয়ার পরও চুরি ঠেকানো যাচ্ছে না। এর পেছনে মানুষের নৈতিক অবক্ষয়কে দায়ী করেন তিনি।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিপিএম 


এমআর//