জাতীয়

প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার করা হবে: বিদ্যুৎমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৬, ১১:৪১
PostImage

বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।


বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।


মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যালোচনা করে গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে দ্রুতই এই চার্জ ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট হারে মিটার ভাড়া দিতে হয়। অনেকের অভিযোগ, মিটারের মূল্য পরিশোধ হওয়ার পরও দীর্ঘদিন ধরে এই ভাড়া নেওয়া হচ্ছিল, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদও ওঠে।


বর্তমান ব্যবস্থায় প্রতি কিলোওয়াটে ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল ফেজে ৪০ টাকা মিটার ভাড়া নেওয়া হয়, যার সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত থাকে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে গ্রাহকদের মাসিক ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।