সারাদেশ

যশোরে তেল সরবরাহ বন্ধ রাখায় ফিলিং স্টেশনকে জরিমানা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৬, ১৫:২০
PostImage

যশোর সদর উপজেলায় জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ বন্ধ রাখার অভিযোগে যাত্রিক ফিলিং স্টেশন’কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


যশোর সদর উপজেলায় জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ বন্ধ রাখার অভিযোগে যাত্রিক ফিলিং স্টেশন’কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


রবিবার (২৯ মার্চ) সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযান চলাকালে প্রতিটি প্রতিষ্ঠানের তেলের মজুদ, প্রয়োজনীয় কাগজপত্র এবং সরবরাহ কার্যক্রম যাচাই করা হয়।


মনিহার এলাকার ‘যাত্রিক ফিলিং স্টেশন’-এ ৮১৫ লিটার পেট্রল মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।

এটি ভোক্তা অধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় জরিমানা করা হয়েছে।

অন্যান্য ফিলিং স্টেশন

করিম, চলন্তিকা, প্রাইম, চয়নিকা, জালালউদ্দিন, আমিন এবং মনিহার সংলগ্ন মনির উদ্দিন ফিলিং স্টেশনেও অভিযান চালানো হয়।

এসব স্থানে তেলের মজুদ ও বিক্রয় কার্যক্রম সন্তোষজনক পাওয়া গেলেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনা

অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন।

তিনি জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। কেউ ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহ বন্ধ রাখলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের এ ধরনের পদক্ষেপ সাধারণ জনগণের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।