ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা বনলতা এক্সপ্রেস দেখতে রাজধানীর সীমান্ত সম্ভার সিনেমা হল-এ উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে সিনেমা হলে পৌঁছান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই প্রধানমন্ত্রী ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি দেখছেন, যাতে নির্মাতা ও অভিনয়শিল্পীরা আরও অনুপ্রাণিত হন।
তানিম নূর পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় রয়েছে হইচই স্টুডিওস এবং সহযোগিতায় ডোপ প্রোডাকশন্স।
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।
ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই সিনেমাটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
এমআর//