জাতীয়

ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, জ্বালানি সংকট প্রধান আলোচ্য

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২৬, ১৩:২০
PostImage

দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়-এ এই বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সরকারি সূত্র জানায়, বৈঠকে চলমান জ্বালানি সংকট এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। পাশাপাশি ব্যাংক ঋণের উচ্চ সুদহার, অর্থায়নের সীমাবদ্ধতা এবং পুঁজিবাজারের অস্থিরতা নিয়েও ব্যবসায়ীরা তাদের উদ্বেগ তুলে ধরতে পারেন।


এ বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে। এই প্ল্যাটফর্মের লক্ষ্য হলো নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরি করা।


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত এই পরিষদে অর্থ ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল ও ভোগ্যপণ্য খাতের মোট ৯ জন উদ্যোক্তা সদস্য হিসেবে যুক্ত থাকছেন।