জাতীয়

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণে বিল পাস

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২৬, ১৩:৪২
PostImage

সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে।


সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে।


‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল–২০২৬’ শিরোনামের প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বিলটি উপস্থাপনের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সদস্যদের মতামত আহ্বান করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।


এর আগে দুই দিনের বিরতির পর বিকেল সাড়ে ৩টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। কার্যসূচি অনুযায়ী, অধিবেশনে জরুরি জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আনা নোটিশ নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা।


এমআর

আরও পড়ুন