দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধসহ বৈশ্বিক নানা কারণে দেশের মানুষ শঙ্কার মধ্যে রয়েছে। এ অবস্থায় সরকার চাইছে, কোনো পণ্যের দাম যেন না বাড়ে। সে লক্ষ্য নিয়েই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য। এর দাম বাড়লে সাধারণ ভোক্তারা অসন্তুষ্ট হন। তাই নিয়মিতভাবে তেলের সরবরাহ, আমদানি ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বর্তমানে দাম বাড়ানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে, ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
আজকের বৈঠকে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে দাম না বাড়িয়ে কীভাবে মুনাফা সমন্বয় করা যায়, সে বিষয়ে বিভিন্ন বিকল্প নিয়ে কথা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান
এমআর//