জাতীয়

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৬, ১৬:৩১
PostImage

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-কে চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।


প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-কে চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। উন্নত চিকিৎসার ধারাবাহিকতায় তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এ ভর্তি করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে।

তার শারীরিক অবস্থার উন্নতির খবর পেয়ে দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।